March 7, 2026, 11:44 pm

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আবারো বিজ্ঞাপনে নাবিলা

আবারো বিজ্ঞাপনে নাবিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

pin up pinup

 

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার নিদের্শনায় নাবিলা প্রথম কাজ করেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে। প্রথম ছবিতেই তিনি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেন। পরবর্তী সময়ে অমিতাভ রেজার নির্দেশনায় ছোট পর্দার জন্য ‘মার্চ মাসের শুটিং’ শীর্ষক একটি নাটকে কাজ করেন। এটিও দর্শক বেশ গ্রহণ করেন। অমিতাভ রেজার নির্দেশনায় তৃতীয়বারের মতো এবার দেখা যাবে তাকে একটি বিজ্ঞাপনে। মুঠোফোন প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনের মডেল হচ্ছেন নাবিলা।

আগামীকাল থেকে এই বিজ্ঞাপনের দৃশ্য ধারণে অংশ নেবেন তিনি। এই প্রসঙ্গে নাবিলা বলেন, অমিতাভ রেজার সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করতে যাচ্ছি। অনেক দিন পর আবারো তার সঙ্গে কাজ করতে পারবো বলে বেশ ভালো লাগছে। আমার কাছে তিনি বরাবরই অন্যান্যের চেয়ে ব্যতিক্রম। আমার কাছ থেকে তিনি অনেক সহজে কাজ আদায় করে নিতে পারেন। আমিও চেষ্টা করি তার চাওয়া অনুযায়ী কাজ করতে। আগের দুটি কাজের মতো এই বিজ্ঞাপনটিও দর্শক গ্রহণ করবে বলে আশা করছি। এদিকে নাবিলা খুব শিগগির টিভি পর্দায় আরো একটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। আগামি ১৪ই নভেম্বর থেকে এই অনুষ্ঠানের শুটিং শুরু হবে বলে জানান তিনি। এই প্রসঙ্গে নাবিলা বলেন, এবারের অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের জন্য চমক রয়েছে। তবে অনুষ্ঠানটির নাম ও ধরন সম্পর্কে এখন কিছু বলতে চাই না। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

মডেলিং ও উপস্থাপনার বাইরে নাবিলা বিশেষ দিবসের নাটক-টেলিছবিতে কাজ করার ইচ্ছে পোষণ করেন। যদি পছন্দনুযায়ী গল্প ও চরিত্র মিলে যায় তাহলে কাজ করতে কোনো আপত্তি নেই বলে তার ভাষ্য।

Share Button

     এ জাতীয় আরো খবর