March 8, 2026, 12:02 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাড়ে ৩ মিনিটের রুদ্ধশ্বাস ট্রেলারে টাইগার জিন্দা হ্যায়

সাড়ে ৩ মিনিটের রুদ্ধশ্বাস ট্রেলারে টাইগার জিন্দা হ্যায়

pin up pinup

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মাঝে টানা ৫ বছরের বিরতি। অবশেষে ফের একসঙ্গে রুপোলি পর্দায় আসতে চলেছেন বলিউডের অন্যতম আলোচিত জুটি সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে।

অনস্ক্রিনে এই জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেন। অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। তাঁদের প্রণয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে একসময় বলিউড ছিল সরগরম। যদিও নিজের মুখে সেকথা স্বীকার করেননি কেউই। এমনকী বিচ্ছেদের পরেও। তবুও, যা রটে তার কিছুটা তো বটে। সে যাই হোক, টাইগার জিন্দা হ্যায়-তে ফের একবার এই জুটিকে দেখতে পাবেন ফ্যানরা।

২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি এক থা টাইগার-এর সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। ছবির শ্যুটিং শুরু থেকেই ভাইজান-এর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই।

অবশেষে মুক্তি পেল ছবির ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে দেখতে চোখের পলক ফেলতে পারবেন না। এখনো না দেখে থাকলে আপনার জন্য রইল ট্রেলারটি।

Share Button

     এ জাতীয় আরো খবর