January 14, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

প্রচারণায় আপাতত ‘না’ রুবিনার

প্রচারণায় আপাতত ‘না’ রুবিনার

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনেত্রী নিঝুম রুবিনা এ পর্যন্ত বড় পর্দার জন্য বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো হচ্ছে নূর মোহাম্মদ মনির ‘কিস্তির জ¦ালা’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’, শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজী’, মিনহাজ অভির ‘মেঘকন্যা’, রাহুল রওশনের ‘জান রে’ ও মোহাম্মদ আসলামের ‘ভালোবাসা ডটকম’। এরইমধ্যে তার অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে। নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে নিঝুম চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ‘মেঘকন্যা’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি খুব শিগগিরই সেন্সরে জমা হবে। এটি পরিচালনা করেছেন মিনহাজুল ইসলাম অভি।

এছাড়া সমপ্রতি ‘সংসার’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। তবে ছবিটিতে কি ধরনের চরিত্রে অভিনয় করছেন তা জানতে চাইলে নিঝুম রুবিনা বলেন, সামনে আমার অভিনীত ‘মেঘকন্যা’ ছবিটি মুক্তি পাবে। আর নতুন ছবি ‘সংসার’-এর বিষয়ে এখনই কিছু বলতে চাই না। প্রযোজক চান না নতুন এ ছবিটি নিয়ে এখন আমি কথা বলি। তাই আমরা বেশ কয়েকদিন ধরে শুটিং করে গেলেও কোনো গণমাধ্যমে এ ছবিটি নিয়ে কথা বলিনি। বলতে গেলে প্রচারণায় আপাতত ‘না’ রয়েছে প্রযোজকের। সামনে পরিকল্পনা করে ছবির প্রচারে অংশ নেব আমরা। তবে কাজটি ভালোভাবে এগিয়ে চলছে। এটুকুই বলব এখন। নিঝুম অভিনীত ‘সংসার’ নামে নতুন এ ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। আর ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইমন, নিঝুম রুবিনা, শাহরিয়াজ ও অরিন। বর্তমানে পুবাইলে এ ছবিটির শুটিং চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর