April 16, 2026, 7:16 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সুখের মধুচন্দ্রিমা

সুখের মধুচন্দ্রিমা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দিন প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত ৬ অক্টোবর হিন্দু রীতিতে এবং পরদিন খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন এ তারকা জুটি।

বর্তমানে লন্ডনে মধুচন্দ্রিমা উপভোগ করছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব সামান্থা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের মধুচন্দ্রিমার কিছু ছবি পোস্ট করেছেন। একটি ছবির ক্যাপশনে সামান্থা লেখেছেন, ‘কখনো চাই না এই ছুটির দিন শেষ হোক।’ এ অভিনেত্রীর এমন মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই আঁচ করা যায় প্রেমে রীতিমতো মশগুল হয়ে পড়েছেন তিনি। তাদের মধুচন্দ্রিমার দিনগুলো দারুণ কাটছে।

সম্প্রতি মধুচন্দ্রিমা উপভোগ করতে দেশ ছাড়েন এই তারকা দম্পতি। বিশ্বের বিভিন্ন দেশে ৪০ দিন সময় নিজেদের মতো করে কাটাবেন বলে জানা যায়। বিয়ের আগে গুঞ্জন শোনা যায়, বিয়ের তিনদিন পরই কাজে ফিরবেন সামান্থা। কিন্তু এখন দেখা যাচ্ছে, মিনি হানিমুন শেষে করেই কাজে মনোযোগ দিবেন এই অভিনেত্রী।

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে তখন মুখ খোলেননি তারা। এরপর গত বছর সেপ্টেম্বরে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের বিষয়টি সামান্থা স্বীকার করেন। গত জানুয়ারিতে বাগদান সারেন নাগা ও সামান্থা। তার পরের গল্প সবারই জানা।

Share Button

     এ জাতীয় আরো খবর