April 15, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রোশানের শুটিং সেটে শুভশ্রী

রোশানের শুটিং সেটে শুভশ্রী

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের মুখ রোশান। এরইমধ্যে তার অভিনীত ‘রক্ত’ ও ‘ধেৎতেরিকি’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবিতে তার বিপরীতে যথাক্রমে পরীমনি ও ফারিন অভিনয় করেছেন। বর্তমানে রোশান ভারতের হায়দরাবাদের সেটে ‘বেপরোয়া’ নামে নতুন এক ছবির শুটিং করছেন। ভারতের রাজা চন্দের পরিচালনায় এ ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ববি। কিন্তু হঠাৎ গত বৃহস্পতিবার তার সেটে এসে হাজির হন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী।

রোশান এ প্রসঙ্গে বলেন, এটা আমার জন্য একটা চমক ছিল। কারণ তিনি আরেকটি শুটিং সেট থেকে এসেছেন। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে আমার সেটে এসে শুভশ্রী দিদি চমকে দিলেন। বেশকিছু সময় কথাও হয়েছে। তিনি অনেক ভালো একজন অভিনেত্রী। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘চালবাজ’ এর শুটিং করছেন। আর আমাদের কাজও দেখেছেন। রোশান শুটিংয়ের বাইরে ভালোলাগা থেকে শুভশ্রীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্টও দিয়েছেন। শুভশ্রী যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ এ শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করেন। এরপর বর্তমানে জয়দ্বীপ মুখার্জির ‘চালবাজ’ ছবির জন্য বর্তমানে কাজ করছেন। এ ছবিতেও তার নায়ক শাকিব খান। এদিকে রোশান বাংলাদেশের পর ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ‘বেপরোয়া’ ছবির শুটিং করছেন। বেপরোয়া’য় রোশানের নায়িকা ববি। তারা দুজনেই প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন। গত ২৭শে আগস্ট সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ছবিটির জাঁকজমক এক মহরত অনুষ্ঠিত হয়। জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’ নামের নতুন এ ছবিতে রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন কাজী হায়াৎ, তারিক আনাম খান, নিমা রহমান, কমল, রেবেকা, রমিজ, চিকন আলী প্রমুখ কাজ করছেন। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এ ছবির গানগুলোর শুটিং থাইল্যান্ড ও বাংলাদেশের কক্সবাজারে হওয়ার কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর