March 23, 2026, 5:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কন্যা সন্তানের নাম জানালেন রোনালদো

কন্যা সন্তানের নাম জানালেন রোনালদো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নভেম্বরে ক্রিস্তিয়ানো রোনালদোর ঘরে আসছে আরও একজন নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা হবেন তিনি। বান্ধবী জর্জিনা রদ্রিগেসের গর্ভে থাকা এই সন্তানের নাম ঠিক করে ফেলেছেন আগেভাগেই।

ইনস্টাগ্রামে লাইভে এসে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ও রদ্রিগেস জানিয়েছেন, তাদের অনাগত সন্তানের নাম হবে- আলানা মার্তিনা।

বান্ধবীর সঙ্গে মিলেই নামটি রাখা হয়েছে বলে জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

“প্রথম নামটা আমি পছন্দ করেছি। দ্বিতীয়টা জিও।”

জর্জিনার গর্ভে এটাই রোনালদোর প্রথম সন্তান। এ ছাড়া চলতি বছরের জুনে সারোগেট মায়ের মাধ্যমে জমজ সন্তানের বাবা হন এই পর্তুগিজ ফুটবলার। তার প্রথম সন্তান সাত বছর বয়সী রোনালদো জুনিয়রের মায়ের নামও জানা যায়নি।

রোনালদো তার আগের সন্তানদের জন্ম নিয়ে গোপনীয়তা রক্ষা করে গেলেও এবার এমনটা আর করলেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর