March 11, 2026, 1:57 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

১১ মে প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড প্রতিপক্ষ পাকিস্তান

১১ মে প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড প্রতিপক্ষ পাকিস্তান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

২০১৮ সালের ১১ মে টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আয়ারল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে আগেই পাকিস্তানের নাম নিশ্চিত ছিলো। গতকাল বোর্ড সভায় নিজেদের প্রথম টেস্টের তারিখও নিশ্চিত করে ফেলে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে এখনও ভেন্যু নির্ধারণ করেনি আইরিশরা। আগামি সপ্তাহেই ভেন্যু চূড়ান্ত করবে আয়ারল্যান্ড।

চলতি বছরের জুন মাসে এক সাথে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেট দল। এরপর থেকে টেস্ট খেলায় অপেক্ষায় প্রহর গুনছে তারা। অবশেষে আগামি বছরের ১১ মে আয়ারল্যান্ডের টেস্ট খেলার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। ভেন্যু এখনও নিশ্চিত হয়নি। তবে ডাবলিনের মালাহিড আয়ারল্যান্ডের প্রথম টেস্ট আয়োজনের দৌঁড়ে এগিয়ে।

স্বপ্নের টেস্ট নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আমাদের স্বপ্নের টেস্টের সূচি নির্ধারণ হয়েছে। তবে ভেন্যু নিয়ে আমরা এখনো ভাবছি। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর