March 17, 2026, 3:15 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

দীপিকা ১০ মণ গয়না পরেছিল পদ্মাবতীতে!

দীপিকা ১০ মণ গয়না পরেছিল পদ্মাবতীতে!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

রাজস্থানের রাজপুতানার ইতিহাস যতটা শৌর্য আর রক্তপাতের মিশেলে লেখা, ততটাই তা উজ্জ্বল। পাঁচ বছরের রাজপুতানার ইতিহাসের পরতে পরতে রয়েছে এক একটি অভূতপূর্ব গাথা। সেই ইতিহাসের একটা খ- জুড়ে রয়েছে চিতোরের রাজা রতন সিং ও পদ্মিনীর কাহিনি

কথিত আছে শ্রীলঙ্কার রাজকন্যা তথা রাজস্থানের চিতোরগড়ের রানি পদ্মিনীর রূপ সৌন্দর্যে মজেছিলেন বহু বীর স¤্রাট। সেরকমই একজন আলাউদ্দিন খিলজিও। ইতিহাসের সেই কাহিনীকে সেলুলয়েডবন্দি করা যেমন কঠিন, তেমনই রানি পদ্মীনির সৌন্দর্যকেও ফুটিয়ে তোলা একটি চ্যালেঞ্জ। যে সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তাঁর গয়নার উজ্জ্বলতা।

ইতিহাসের পদ্মিনীর কাহিনি নিয়ে তৈরি সঞ্জয়লীলা বনশালীর ছবি ‘পদ্মাবতী’তে রাজপুতানার সেই পর্ব তুলে ধরতে বহু গবেষণা চালিয়েছে গোটা ফিল্মের ইউনিট। সেই গবেষণার একটা অংশ রানি পদ্মিনীর গয়না। ফিল্মের শ্যুটিং এর জন্য এই গয়না বানাতেও পরিশ্রম কিছু কম করা হয়নি।

চারশ’ কেজি সোনার গয়না ছবি ‘পদ্মাবতী’তে শুধু দিপীকা পাড়ুকোনের জন্য মোট ৪০০ কেজি বা ১০ মণ সোনার গয়না তৈরি করা হয়। কাল বালা, গলাবন্ধ, টিকলি, নপুর, নত থেকে শুরু করে তার একার গয়নাই প্রায় ৪০০ কেজি সোনা দিয়ে তৈরি।

রাজপুতানা ইতিহাসের কোনও যে কোনও চরিত্রের কাছেই অলঙ্কার একটা বড় দিক। তবে যেহেতু রানী পদ্মিনীর ছবি সেভাবে পাওয়া যায়নি, তাই তাঁর গয়নার ধাঁচ খুঁজে বার করতে বেশ কিছু গবেষণা করতে হয় জুয়েলরি ডিজাইনারদের।

Share Button

     এ জাতীয় আরো খবর