April 16, 2026, 2:20 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নতুন চমক নিয়ে জ্যাকুলিন

নতুন চমক নিয়ে জ্যাকুলিন

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রায় প্রতিটি ছবিতেই খোলামেলা রূপে দেখা গেছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জুড়-য়া টু’ ছবিতেও তিনি সাহসী বেশ কিছু দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন। পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। তবে এবার ইমেজ ভেঙে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। আর বিষয়টি খোদ তিনিই জানিয়েছেন। জানিয়েছেন, এবার আর সুপারহট জ্যাকুলিনকে দর্শকরা পাবেন না আমার নতুন ছবিতে।

তবে তাদের জন্য নতুন চমক অপেক্ষা করছে। জানা গেছে জ্যাকুলিন যশরাজ ফিল্মসের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। আর সেই ছবিতে একেবারেই সাদাসিধে তরুণীর চরিত্রে অভিনয় করবেন তিনি। পুরো ছবিতে তিনি শাড়ি ও সালোয়ার কামিজে অভিনয় করবেন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। জ্যাকুলিন বলেন, একেবারে চমকে দেবো নতুন ছবিতে। কারণ আমার সাজ, পোশাক দেখে কেউ বিশ্বাসই করতে পারবেন না এটা আমি! নতুন এই রূপটা আমি নিজেও অনেক উপভোগ করছি। এর শুটিং এখন চলছে। তবে ছবির নাম ঠিক হয়নি। ঠিক হলেই সেটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর