January 14, 2026, 1:19 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

ব্যাটসম্যানদের দুষেছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য

ব্যাটসম্যানদের দুষেছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সৌম্য সরকার উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। কিন্তু তার সুবিধা কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। জয়ের সম্ভাবনা জাগিয়ে হারের তেতো স্বাদ পেতে হল বাংলাদেশকে। পরাজয়ের জন্য ব্যাটসম্যানদের দুষেছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯৯ রান, হাতে ছিল ৭ উইকেট। বোলারদের জন্য পিচে কিছু ছিল না। আহামরী বোলিং করেননি কেউ। সৌম্য মনে করেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহর কেউ একজন দাঁড়িয়ে গেলে সহজেই জিতত বাংলাদেশ।

“আমাদের ৩ থেকে ৬ নম্বর ব্যাটসম্যানের কেউ যদি বড় রান করতে পারতাম তাহলে হয়তো ভালো হত। (জেতা) সহজ হত। তখন শেষ ১০ ওভার নিয়ে চিন্তা করতে হত না। একটা থিতু ব্যাটসম্যান থাকত আরও সহজে অনেক কিছু হতে পারত।”

দক্ষিণ আফ্রিকার ১৯৫ রান তাড়ায় বাংলাদেশ করে ১৭৫ রান। সৌম্য জানান, জেতা সম্ভব ধরে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তারা।

“১৩০ রানের একটা পরিকল্পনা থাকে, ১৯০ রানের আরেকটা পরিকল্পনা থাকে। অবশ্যই ১৯৬ রানের এই লক্ষ্য জেতার মতোই ছিল। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, যতটুকু সম্ভব আমরা ইতিবাচক ক্রিকেট খেলব। নিজেদের শতভাগ দিয়ে যতটুকু যাওয়া যায়।”

নিজেদের শতভাগ দিতে পারেনি বাংলাদেশ। পথ হারিয়ে পেয়েছে আরেকটি হারের স্বাদ। তবে সিরিজে প্রথমবারের মতো লড়াই করার সান্ত¡না পাওয়া গেছে। সৌম্যদের লক্ষ্য পরের ম্যাচে আরেকটু এগোনো, সফরে প্রথম জয়।

Share Button

     এ জাতীয় আরো খবর