December 5, 2025, 8:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

দ. আফ্রিকা সফর নিয়ে সংশয় নেই রুবেলের

দ. আফ্রিকা সফর নিয়ে সংশয় নেই রুবেলের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বোর্ডিং পাস না পাওয়ায় রুবেল হোসেন বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে জোহানেসবার্গ যেতে পারেননি। ডানহাতি এই পেসারের তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলা শঙ্কায় পড়েছে। তবে তার টেস্ট সিরিজে খেলা নিয়ে কোনো শঙ্কা দেখেন না আকরাম খান।

গত শনিবার দুই দফায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে দ্বিতীয় দলে ছিলেন রুবেল। টেস্ট দলে ফেরা এই পেসারের সতীর্থদের মতো বৈধ ভিসা আছে। তবে দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী বিমানে ওঠার জন্য পাঠানো তালিকাতেও যা

ত্রীর নাম থাকতে হয়। কিন্তু সেখানে নাম ছিল না রুবেলের। বোডিং পাস না পাওয়ায় বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরামের আশা, দুয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। প্রথম টেস্টের আগেই সতীর্থদের সঙ্গে যোগ দেবেন ডানহাতি পেসার।

“ওর ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ভুলটা দক্ষিণ আফ্রিকা ভিসা অফিসের। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরও দুই-একদিন লাগবে। টেস্ট সিরিজের আগেই যেতে পারবে।”

দক্ষিণ আফ্রিকায় সাপ্তাহিক ছুটি শনি-রোববার। সে কারণেই হয়তো সমস্যা সমাধানে দেরি হচ্ছে বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম।

“ওর সমস্যা সমাধানের জন্য গতকাল কাজ হয়েছে। আশা করি, আজ-কালের মধ্যে সমাধান হয়ে যাবে। আর সমাধান তো হতেই হবে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাকে বাংলাদেশের দরকার আছে। একটা ভুল বোঝাবুঝির জন্য ওকে তো আমরা বঞ্চিত করতে পারি না।”

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, ভিসা পাওয়ার পরও রুবেলের দক্ষিণ আফ্রিকায় যাওয়া নিয়ে সমস্যা হওয়ায় বিস্মিত হারুন লরগাত। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী বিষয়টি নিয়েছেন খুব গুরুত্বের সঙ্গে।

Share Button

     এ জাতীয় আরো খবর