April 6, 2026, 2:10 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পটুয়াখালীতে পিকআপ ভ্যান সহ শাপলাপাতা মাছ লুট, দুই বিএনপি নেতাসহ আটক-৯

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপ ভ্যান সহ ২০ মন শাপলাপাতা মাছ জব্দ করেছে কলাপাড়া থানা পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা সহ ৯ জনকে আটক করা হয়। সোমবার ভোররাতে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিলো একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরান(২৮) সহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে এবং ২০মন শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হবে বলে জানান তিনি। ###

Share Button

     এ জাতীয় আরো খবর