March 25, 2026, 9:26 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সৈয়দপুর বিমানবন্দরে উড্ডয়নের পর খুলে পড়েছে বিমানের চাকা

সৈয়দপুর বিমানবন্দরে উড্ডয়নের পর খুলে পড়েছে বিমানের চাকা

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি ‘নিরাপদে ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায় ৬৬টি জন যাত্রীর সবাই অক্ষত রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নীলফামারীতে বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক আলো আহমেদ জানান, তাদের বিজি-৪৯৪ ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে সৈয়দপুরে নামে।

ফিরতি ফ্লাইটে ৬৬ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ৯টায় ঢাকার পথে রওনা হওয়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে রানওয়ের বাইরে ডোবায় পড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ বলেন, উড্ডয়নের পরপরই সৈয়দপুরের কন্ট্রোল টাওয়ার থেকে ফ্লাইটের ক্যাপ্টেনকে চাকা খুলে পড়ার বিষয়টি জানানো হয়। ফ্লাইটের অপারেটিং ক্যাপ্টেন আতিক ও ফার্স্ট কর্মকর্তা ইয়ামিন তখন ঢাকায় ইর্মাজেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার আকাশে এসে ক্যাপ্টেন আতিক একবার উড়োজাহাজের উচ্চতা কমিয়ে বিমানবন্দরের ওপরে চক্কর দেন। সে সময় তাকে জানানো হয়, উড়োজাহাজের পেছনের ডানপাশের ৪ নম্বর চাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকিল মেরাজ বলেন, সব প্রস্তুতি শেষে ক্যাপ্টেন আতিক নিরাপদে ও সফলভাবে ফ্লাইট অবতরণ করান। আরোহীদের সবাই নিরাপদ ও অক্ষত আছেন। উড়োজাহাজেরও কোনো ক্ষতি হয়নি। তিনি জানান, ওই ফ্লাইটে ৬৬ জন যাত্রীর পাশাপাশি দুইজন কেবিন ক্রু, একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এবং দুইজন পাইলট ছিলেন। চাকা খুলে পড়ার কারণ খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ তাদের ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবতরণের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর