March 20, 2026, 4:16 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

দেশেই ওয়ালটনের ডাই-মোল্ড

দেশেই ওয়ালটনের ডাই-মোল্ড

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য তৈরিতে ব্যবহৃত ডাই-মোল্ড দেশেই তৈরি করছে ওয়ালটন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ওয়ালটনের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং শিল্পের এ কাঁচামাল তৈরি করে বছরে তাদের সাশ্রয় হচ্ছে শতাধিক কোটি টাকার বৈদেশিক মুদ্রা। নিজেদের চাহিদা মিটিয়ে তা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের পাশাপাশি রপ্তানিতেও সক্ষম তারা।

ওয়ালটন ২০০৭ সাল থেকে উচ্চ মানসম্পন্ন প্লাস্টিক ও মেটাল যন্ত্রাংশের মোল্ড ও ডাই তৈরি করছে।

ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, “ডাই-মোল্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং শিল্পের বেসিক মেশিনারিজ। এটা সবার থাকে না,শিল্প মালিকরা সাধারণত এসব আউটসোর্সিং করে থাকেন। কিন্তু ওয়ালটন নিজেরাই ডাই-মোল্ড তৈরি করছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,ওয়ালটন নিজেরাই মোল্ড ও ডাই তৈরি করায় পণ্যের মানোন্নয়নে ও ডিজাইনে বৈচিত্র্য আনতে সক্ষম হয়েছে। ফলে স্থানীয় বাজারে তিন দরজা বিশিষ্ট বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার নন-ফ্রস্ট ও ফ্রস্ট ফ্রিজ, গ্লাস ডোর, ব্যাচেলরদের জন্য বিশেষ ফ্রিজ, সমান ডিপ ও সাধারণ অংশের (৫০-৫০ মডেল হিসেবে পরিচিত) ফ্রিজসহ অনেক বৈচিত্র্যময় ডিজাইনের ফ্রিজ ও অন্যান্য পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে পেরেছে ওয়ালটন। এর ফলে উৎপাদন খরচও বহুলাংশে হ্রাস পেয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর