January 21, 2026, 3:19 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।
জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের অনুভূতিতে গরীয়ান একটি দিন স্বাধীনতা দিবস সিলেটে যথাযথ মর্যাদায় পালন করা হয়

জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের অনুভূতিতে গরীয়ান একটি দিন স্বাধীনতা দিবস সিলেটে যথাযথ মর্যাদায় পালন করা হয়

আজ ২৬ শে মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয় সিলেটে। সিলেট মহানগর আওয়ামিললীগ, সিলেট জেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ সহ আওয়ামিলীগের অঙ্গ সংগঠন সিলেট মহানগর যুবলীগ, সিলেট জেলা যুবলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ, সিলেট জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ,শ্রমিকলীগ, সামাজিক সংগঠনসহ, জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, অনলাইন জার্নালিস্টসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সিলেট মহানগর বিএনপি,সিলেট জেলা বিএনপি, গণ অধিকার পরিষদ, বিভিন্ন মানবাধিকার সংগঠন, যুব মহিলালীগ, মহিলা আওয়ামিলীগ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যানারে দলে দলে

mostbet

এসে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের অনুভূতিতে গরীয়ান একটি দিন স্বাধীনতা দিবস। প্রতিবছর এ দিনটি আমরা পালন করি আনন্দে, শ্রদ্ধায়, ভক্তিতে এবং জাতীয় চেতনায় স্বাধীনতা দিবস পালন করা হয়।

প্রশাসন সিলেট : আজ ২৬ শে মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। দিবসের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং পরবর্তীতে যথাক্রমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও পুলিশ লাইন্স সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অকুতোভয় বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করেন এসএমপি সিলেটের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ শফিকুল ইসলামসহ এসএমপি সিলেটের বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারি পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
বার্তা প্রেরক
মোঃ ফারুক মিয়া ফারুক,
সিলেট প্রতিনিধি।

Share Button

     এ জাতীয় আরো খবর