April 6, 2026, 8:20 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

mostbet

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন পুরুষ। এসময় পাচার চক্রের এক দালালকেও আটক করা হয়।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাহাড়ি একটি ঝুপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে একজন দালালসহ রোহিঙ্গা নাগরিকদের উদ্ধার করে।

ওসি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর