April 6, 2026, 11:33 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলা দায়ের

মিঠাপুকুর প্রতিনিধি ঃ

mostbet

রংপুুরের মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পরে শিবির নেতা,আশিকুর রহমানের হত্যার বিচার চেয়ে আঃলীগ নেতা সাবেক এমপি আশিকুর রহমান ও জাকির এমপি সহ মোঠ ২২৪ জনের নামে মামলা ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনের নামে মামলা দায়ের করেছে,নিহত শিবির নেতা আশিকুরের পিতা আফতাব উদ্দীন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক,গত ৮ই মার্চ মিঠাপুকুর থানায় মামলাটি করা হয়েছে, বলে নিশ্চিত করেছেন।।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াত নেতা নায়েবে আমীর মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের দিনে সহিংসতার ঘটনায় রংপুরের মিঠাপুকুরে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় আঃলীগ সরকারের সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা এইচএন আশিকুর রহমান, এমপি জাকির হোসেন সরকার, এমপি পুএ রাশেক রহমান, সাবেক উপজেলা পরিষদ নির্বাচনে কামরুজ্জামান কামরু, সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু, আনোয়ার সাদাত লিমন, রফিকুল ইসলাম তুহিন,মেজবাহুর রহমান মঞ্জু মিয়া, সাইদুর রহমান তালুকদার, রবিউল প্ররামানিক, ইদ্রিস আলী মন্ডলসহ ২২৪ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের নাম রয়েছে।

মামলার বাদি উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর মহরীপাড়া গ্রামের আফতাব উদ্দিন (৫৯)।
মামলার এ জাহারে বলা হয়েছে,২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী সৈরাচারী শাসক ফ্যাসিস্ট সরকারের প্রহসনমূলক, আদালতে নায়াবে আমীর জামায়াতের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের দিন ছিল।ওই দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপজেলা সদরে ও জামায়াতে অফিসে একএিত হন, এবং সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন।

এ সময় আসামীরা বে আইনী জনতায় দলবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে, পুলিশ, র্যাব, বিজিবি, আঃলীগের ক্যাডার বাহিনী, ছাএ লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, সাবেক এমপি আশিকুর রহমানে নির্দেশ এ বর্বচিত নির্যাতন চালায়, এ সময় আশিকুর নামে শিবির নেতা গুলিবৃদ্ধ হয়ে, মহাসড়কে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এ সময় ৫০-৮০ জন জামায়েত ও শিবির নেতা আহত হন। আহতদেরকে মিঠাপুকুর উপজেলা স্বস্হ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়, গুরুত্ব আহতেদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।।

মামলার বাদী উল্লেখ করেন, সন্তান হারনো বেদনায় শোকে মানসিক ভাবে বিধ্বস্ত থাকায়, তৎকালীন সৈরাচারী ফ্যাস্টিস ক্ষমতায় থাকায় মিঠপুকুর থানায় মামলা করতে গেলে অসম্মতি জানায়, এজন্য মামলাটি করতে বিলম্ব হয়েছে।

রংপুর জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা এনামুল হক বলেন, ওই দিনে আঃলীগ সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের ওপর বর্বরচিত হামলা চালিয়েছে। বেধড়ক মারপিট করেছে। সেই দিন তাদের বর্বোরোচিত হামলায় অনেকে শহীদ হয়েছেন। একজন শহীদের পিতা বাদি হয়ে থানায়, হত্যা মামলা দায়ের করেছেন।।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, মামলাটি তদন্ত করা হচ্ছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হচ্ছে, আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। অতিদ্রুত আসামী দেরকে গ্রেফতার করে, আইনের আওতায় আনা হবে।।

Share Button

     এ জাতীয় আরো খবর