April 13, 2026, 11:25 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আসন্ন ঈদ উপলক্ষে রংপুর রিজিয়নে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মাসুম পারভেজ রংপুর

mostbet

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুর বিভাগের মহাসড়কগুলো যানজট মুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। রংপুর বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গোবিন্দগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে যানজট নিরসনে রাস্তা সংস্কার কাজে রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে সমন্বয় করছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। একইসঙ্গে, ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী মহাসড়ক এলাকায় অতিরিক্ত অর্ধশত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা দিনরাত টহল দেবে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করবে।

বাস কাউন্টার স্থানান্তরের উদ্যোগযানজট কমাতে গোবিন্দগঞ্জ মোড়ে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলো ঈদের সময় অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কাউন্টার মাস্টারদের সঙ্গে আলোচনা করেছেন পুলিশ সুপার।

মহাসড়কে ২৪ ঘণ্টার নজরদারি ও টহলগোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, বড়দরগা, শঠিবাড়ী ও তারাগঞ্জ এলাকায় অতিরিক্ত পেট্রোল মোতায়েন করা হয়েছে। এসব টহল দল দিনরাত মহাসড়কে পাহারা দেবে, অপরাধ প্রতিরোধ করবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া, রাত্রিবেলা ঢাকাগামী যানবাহনে ভিডিও নজরদারির কার্যক্রম চালু থাকবে।

সড়ক সংস্কার কাজে তদারকি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম যানজট নিরসনের জন্য গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ী বাজারে চলমান সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করছেন।

পুলিশ সুপারের আশ্বাস পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “যাত্রীরা যেন যানজট মুক্ত ও নিরাপদ পরিবেশে বাড়ি ফিরতে পারেন, সে জন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”

হাইওয়ে পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে ঈদের সময় যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর