মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি:
জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে নিজ সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেনঃ- ডা: সুরজিত দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিলাইছড়ি, রাঙ্গামাটি ।
প্রধান অতিথি হিসেবে ছিলেনঃ- মো: তানভীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, উপজেলা পরিষদ, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা – অসীম চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল সহকারী সার্জন ডাঃ মো: দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেনঃ- জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস তেমন কোনো টেকনিক্যাল কাজ নয়। শুধু মূখে একটা ক্যাপসুল খাওয়ানো, তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস আমাদের যথাযথভাবে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমাদের কাজ হলো সরকারের প্রতিটি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়া।
এসময় বক্তারা আরও বলেন, উপজেলায় ৯৬ কেন্দ্রে মোট ৪৩২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর লক্ষ্যে পূরণে যাতে কোনো একটি শিশুও বাদ না পড়ে এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার সবাইকে অনুরোধ করেন। জাতীয় ‘এ’ প্লাস হল চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং প্রাণীদের জন্য একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। ভিটামিন ‘এ’ রাসায়নিক নাম ‘রেটিনাল’। মানবদেহে ভিটামিন ‘এ’ জারিত হয়ে রেটিনোয়িক অ্যাসিড তৈরি করে। ভিটামিন ‘এ’ খাদ্যের একটি খুবই প্রয়োজনীয় উপাদান।
ভিটামিন ‘‘এ’’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। ০৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল খাওয়ান এবং ১২-৫৯ মাসের সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল খাওয়ান।
ভেন্যুঃ সম্মেলন কক্ষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আয়োজনঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। বাস্তবায়নেঃ জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।