April 9, 2026, 6:17 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথমবারের মত বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মোঃ সুমন খান পার্বত্য অঞ্চল:

mostbet

বান্দরবান পৌরসভার উদ্যোগে প্রথমবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ১৩ মার্চ,বান্দরবান পৌরসভা দিবস-৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খতমে কোরআন, বেলুন উড়ানো, বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বান্দরবানের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই দিবস উদযাপিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র পৌরসভার সম্মানিত প্রশাসক এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (ভা:প্রা:), স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রভাবশালী সদস্য এডভোকেট আবুল কালাম। বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা (অব:) ক্যাপ্টেন তারু মিয়া, বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব মাওলানা এহসানুল হক আল মঈন। এছাড়াও বান্দরবান পৌরসভার কর্মকর্তা- কর্মচারী সুশীল সমাজের নেত্র বৃন্দগণ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর