April 9, 2026, 6:33 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান আপন বিশেষ প্রতিনিধি ক্রাইম:

mostbet

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেরপুর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম।
সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের ডিসিজ কন্টোল ডাঃ মোঃ আহসানুল হাবিব হিমেল।

এসময় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে একযোগে সারাদেশের সাথে শেরপুর জেলায় ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ওই দিন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ মানুষের শরীরে খুবই প্রয়োজন। ভিটামিন ‘এ’ এছাড়াও প্রতিটি মানুষের শরীরে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘ডি’ প্রয়োজন রয়েছে। তার মধ্যে ভিটামিন ‘এ’ প্রাণিজ ও উদ্ভিজ থেকে পাওয়া যায়।

পাশাপাশি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ‘এ’। ভিটামিন ‘এ’ অভাবে অনেক শিশু রাতকানা রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এবছর শেরপুর জেলা সদরসহ ৫ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৩৩৪ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৪৯৩ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেরপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ১৩৪৯টি কেন্দ্র করা হয়েছে এবং এতে স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য সহকারি, এফডব্লিউএ সহ মোট ৬৩৫ জন কাজ করবে।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর প্রেসক্লাব একাংশের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক আবু হানিফ নোমান, হারুনুর রশীদ হারুন, শেরপুর প্রেসক্লাব একাংশের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে ওই গ্রুপের নেতৃবৃন্দসহ অপরাপর সাংবাদিকরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনে ব্যানারটি ছিড়ে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ অভিযোগ করেন। এছাড়াও দুই গ্রুপের নির্ধারিত ৪০ জনে ইফতার ওই গ্রুপের নিয়ে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর