December 17, 2025, 8:37 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

আওয়ামীপন্থী শিক্ষককে প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে যবিপ্রবি’তে মশাল মিছিল

ইয়ানূর রহমান :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক ড.এ.এফ.এম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে মশাল মিছিল করেছেন যবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার রাত ১১ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা সড়কে এ মশাল মিছিল বের করেন।

অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্রপ বোটানি এন্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের শিক্ষক। তাকে যবিপ্রবির প্রো-ভিসি বানানোর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আসলে এর প্রতিবাদে মশাল-মিছিল বের করেন
শিক্ষার্থীরা।

অভিযোগ রয়েছে, ২০১৮ সালের নির্বাচনে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে ভোট কারচুপির মূল কারিগর ছিলেন ড. সাইফুল ইসলামের স্ত্রী নাজমানারা খানুম।

মশাল-মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে যবিপ্রবির গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুমন আলী বলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি সাইফুল ইসলামকে কে প্রো-ভিসি হিসেবে নিয়োগের চেষ্টা করা হচ্ছে। সে একজন স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের দোসরকে চেয়ারে বসানোর জন্য আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলন করিনি।

হাবীবুর রহমান ইমরান নামের আরেক শিক্ষার্থী বলেন, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাই। সরকারকে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে।

এসময় অনান্য শিক্ষার্থীরা বলেন, তাকে প্রো-ভিসি বানানো হলে জুলাই বিপ্লবের দুই হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা এটা মেনে নিবো না।#

Share Button

     এ জাতীয় আরো খবর