April 11, 2026, 1:53 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজস্থলীতে দূর্গম মিতিংগা ছড়ির গৃহহীন অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন

মোঃ সুমন খান রাজস্থলী:

mostbet

রাংগামাটি রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার দূর্গম মিতিংগাছড়ি আগারপাড়া এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনীর উদ্যোগে বসত বিটায় নতুন ২টি গৃহ নির্মান করে দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনাজোনের প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতি উদ্যোগ গ্রহণ করে।

একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি পরিবার দুটি কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের গর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিশ্যতে ও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক হত দরিদ্রদের পাশে থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর