January 21, 2026, 3:00 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ফের ফুলকোর্ট সভায় বসতে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি

ফের ফুলকোর্ট সভায় বসতে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

চলতি মাসে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফের ফুলকোর্ট সভায় বসতে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। গত সোমবার হাই কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার ফুল কোর্ট সভার আহ্বানের কথা জানানো হয়। প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে সুপ্রিম কোর্টের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল, তা সহকর্মীদের কাছে তুলে ধরতে সর্বশেষ গত ৬ অক্টোবর ফুল কোর্ট সভা ডেকেছিলেন দায়িত্বরত প্রধান বিচারপতি। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এর আগে গত ১৬ অক্টোবর ও ৩ অক্টোবর ফুলকোর্ট সভা করেছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৫ অক্টোবর বুধবার বিকেল ৪টা ১০ ঘটিকায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, কোন তারিখে সুপ্রিম কোর্ট দিবস পালন হবে, সেটা এ সভায় আলোচনা হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর