April 2, 2026, 9:14 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

মৌলভীবাজার সদরে দুর্ধর্ষ ডাকাতি

পিডিনিউজ অনলাইন ডেক্সঃ

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার (৩ ফের্রুয়ারি) ভোর রাত ২/৩০ মিনিটি শেরপুর আবাসিক এলাকার খলিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজের বাসায় এ ঘটণা ঘটে।

এমদাদ মোহাম্মদ সিরাজ জানান, সোমবার ভোররাতে ১০/১২ জনের একদল ডাকাত বাসার পিছন দিয়ে ঢুকে বাসার কেচি গেইটের ও ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে সবাইকে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ ৭ লাখ টাকা ও ২৩ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

তাৎক্ষনিক পরিবারের সদস্যরা মৌলভীবাজার মডেল নিয়ন্ত্রিত শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশকে ডাকাতির বিষয় অবগত করে। সকালে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মোঃ মাহবুব রহমান, ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্থল পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ডাকাতির সত্যতা মিলেছে। অভিযোগ পরবর্তী পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

পিডিনিউজ/অনির্বাণ

Share Button

     এ জাতীয় আরো খবর