January 13, 2026, 3:38 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন দু প্লেসি

বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন দু প্লেসি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet mostbet

ফিজিওর কাঁধে হাত রেখে খুঁড়িয়ে হেঁটেছেন কিছুক্ষণ। অবস্থা আরও বেগতিক হওয়ার পর মাঠ ছেড়েছেন সতীর্থের পিঠে চেপে।

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেই যে মাঠের বাইরে গেলেন ফাফ দু প্লেসি, ছিটকে গেলেন টি-টোয়েন্টি সিরিজ থেকেও।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না প্রোটিয়া অধিনায়ক দু প্লেসি। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন জেপি দুমিনি। দু প্লেসির বদলি হিসেবে কোনো ব্যাটসম্যান নয়, নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে।

শেষ ওয়ানডেতে রোববার ৯১ রানে চোট পেয়ে মাঠে ছাড়েন দু প্লেসি। দুই রান নিতে গিয়ে ডাইভ দিয়ে চোট পান শরীরের পেছন দিকে। পরে আর মাঠে নামতে পারেননি। বিশ্রামের কারণে এই ম্যাচে ছিলেন না হাশিম আমলা ও জেপি দুমিনিও। বোলিং ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এবি ডি ভিলিয়ার্স।

দু প্লেসিকে নিয়ে আরও লম্বা হলো দক্ষিণ আফ্রিকার চোট পাওয়া ক্রিকেটারদের তালিকা। যেখানে আগে থেকেই আছেন ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার, ক্রিস মরিস, মর্নে মর্কেল, ডুয়ানে অলিভিয়ের ও ওয়েইন পার্নেল। তবে বাংলাদেশ সিরিজের পর ‘বক্সিং ডে’ টেস্টের আগে দুই মাস দক্ষিণ আফ্রিকার আর কোনো খেলা নেই বলে খুব একটা ভুগতে হবে না দলকে।

আগামী বৃহস্পতি ও রোববার হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।

Share Button

     এ জাতীয় আরো খবর