March 14, 2026, 10:14 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

টানাপড়েনের গল্পে নাদিয়া

টানাপড়েনের গল্পে নাদিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একটি পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে চ্যানেল নাইনের জন্য নির্মিত হচ্ছে ১০৪ পর্বের ধারাবাহিক নাটক ‘বহে সমান্ত্মরাল’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ ও রওনক হাসান। বর্তমানে ঢাকা উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। পি-আর প্রোডাকশন প্রযোজিত নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন চিত্রনাট্যকার শ্যামল ভাদুড়ী ও তুষার খান।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রওনক হাসান, নাদিয়া আহমেদ, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, নাফিসা চৌধুরী, নাফা, শেলী আহসান, সমাপ্তি, শিশির, শেখ মাহবুবুর রহমান, লীনা ফেরদৌসী, আফরি সেলিনা আফরি প্রমুখ।

এর গল্পে দেখা যাবে, চৌধুরী হাফিজ (পরিবার প্রধান) উদ্দীন মারা গেছেন দু’বছর আগে। তখন থেকে পারিবারিক প্রতিষ্ঠানের হাল ধরে ছেলে চৌধুরী আয়ান হাফিজ। যদিও ঘরে-বাইরে মা তাহমিনা হাফিজের কথার ওপর কোনো কথা নেই। বাড়িতে তাহমিনার ডান হাত হচ্ছে দোলা। চৌধুরী গ্রম্নপ অব কোম্পানির জিএম এবং পারিবারিক বন্ধু আবুল কালাম আজাদের মেয়ে দোলা।

ছোট বেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর বলতে গেলে এই চৌধুরী বাড়িতেই বড় হয়েছে সে। তাহমিনার ইচ্ছে দোলা আয়ানের বউ হয়ে এ বাড়িতেই থাকবে। ঠিক সে সময় আয়ান বাড়িতে স্ত্রী হিসেবে নিয়ে আসে অন্য একজনকে। শুরম্ন হয় চরম পারিবারিক টানাপড়েন।

পরিচালক জানান, নাটকটি ডিসেম্বর থেকে চ্যানেল নাইনে সপ্তাহে তিন দিন করে প্রচার হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর