January 23, 2026, 7:40 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

খোলামেলা ফটোশুটে আলোচনায় তাপসী

খোলামেলা ফটোশুটে আলোচনায় তাপসী

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘পিঙ্ক’ ছবি তাকে রাতারাতি এনেছে লাইমলাইটে৷ প্রথম এ ছবির মাধ্যমেই বাজিমাত করেছিলেন তিনি। প্রশংসিত হয়েছেন তার অভিনয় ও পারফরমেন্স। তাই আর পেছনে ফিরে যেন তাকাতে রাজি নন অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি মডেলিং এও সমান সাবলীল তিনি। সম্প্রতি তার অভিনীত ‘জুড়-য়া-২’ ছবিটিও ভালো ব্যবসা সফলতা পেয়েছে। সব মিলিয়ে বেশ সুসময় পার করছেন তিনি। আর তারই ধারাবাহিকতায় এবার খোলামেলা একটি ফটোশুটের মাধ্যমে নতুন করে আলোচনায় আসলেন তাপসী।

সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য একটি ফটোশুট করেছেন তিনি। আর সেখানে একেবারে খোলামেলা রূপে ধরা দিলেন তাপসী। এর এর আগেও বলিউডের বেশ কিছু অভিনেত্রীর বোল্ড ছবি ধরা পড়েছে এই ম্যাগাজিনে। এবার সেই তালিকায় নাম লেখালেন তাপসী। তবে এমন ভিন্নরূপে তাকে আগে দেখা যায়নি। এরইমধ্যে এ ম্যাগাজিনের জন্য তোলা তাপসীর তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘জুডুয়া-২’ বক্স অফিসে সাফল্যের পর পরই এই ফটোশুট তার ভক্তদের কাছে উপরি পাওনা। অক্টোবর সংখ্যার জন্য এই ফটোশুটটি করেছেন তাপসী।

Share Button

     এ জাতীয় আরো খবর