March 22, 2026, 9:29 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেট বিভাগে ওজনে কারচুপি করার কারণে বিভিন্ন পেট্রল পাম্পকে জরিমানা!

খায়রুল আলম সুমন :

সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ওজনে কারচুপির জন্য পাম্পকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও উছলাপাড়াসহ বিভিন্ন পেট্রলপাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স মো. ফরমুজ আলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানকালে র‌্যাপিড একশান ব্যাটালিয়ান  (র‌্যাব-৯) এর একটি দল সহযোগিতা করেছে। সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় পেট্রোল পাম্পে পরিমাণের তুলনায় কম তেল দেয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে দুটি পেট্রোল পাম্পের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হান। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার  গোয়ালবাজারে সুপ্রিম ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৫৬০ মিলি লিটার কম এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৬০০ মিলি লিটার তেল কম দেয়ার প্রমাণ পাওয়ায় যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বেগমপুর বাজারের মেসার্স আবীর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৮০ মিলি লিটার কম এবং প্রতি ১০ লিটার অকটেনে ৫০ মিলি লিটার কম দেয়ায় এই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে পরিমাপে কম দেয়ার অভিযোগে দুই পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ার অভিযোগে বাহুবলের চেরাগ আলী পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং মিরপুরে নিরাপদ পেট্রোল পাম্পকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর