March 23, 2026, 11:54 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জৈন্তাপুরে প্রশাসনের অভিযান অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৬ জন আটক, জরিমানা আদায়

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬জন আটক, ১টি ফেলুডার নষ্ঠ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায় ২ জানুয়ারী বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়াঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাটে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী।

অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ট্রাক বালু জব্দ করেন, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করে এবং ৩জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩জনকে মোট ৭হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেখার মাধ্যমে ৩জনকে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিয্ন অব্যাহত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর