March 24, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাফল্য প্রকাশনী রংপুর এর তিনটি বইয়ের মোড়ক উম্মুক্ত হলো

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন  ৷–
সাফল্য প্রকাশনী রংপুর থেকে প্রকাশিত বইগুলোর মধ্য  তিনটি বইয়ের মোড়ক উম্মুক্ত হলো গতকাল বাংলা একাডেমি বইমেলা চত্বরে মোড়ক উম্মুক্ত করেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক গবেষক বহুভাষাবীদ  শতাধীক বইয়ের রচয়িতা জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী উপস্থিত ছিলেন কবি ময়েজ মোহাম্মদ কবি শ্যামলী ইসলাম সেই তোমার এই আমি বইয়ের লেখক কবি ওসমান গনি বাবলা  এছাড়াও কবি রাসেল আহাম্মেদ এর বই বিরহ লেখক উপন্যাসিক  নাট্যকার ওয়ালেদা রহিম বৃষ্টির সূর্যাস্ত -২ বইয়ের মোড়ক উম্মুক্ত হলো ৷সাফল্য প্রকাশনী রংপুর থেকে প্রকাশিত বইগুলোর প্রচ্ছদ হয়েছে দৃষ্টিনন্দন ও মনোলোভা ৷ বইমেলায় বই গুলো পাওয়া যাবে সাফল্য প্রকাশনী রংপুর এর পরিবেশক  বঙ্গজ প্রকাশন স্টলে ৷
স্টল নাম্বার ৪৮৩
সাফল্য প্রকাশনী রংপুর এর প্রকাশক কবি সাংবাদিক  জয়িতা  নাসরিন নাজ সেই তোমার এই আমি বইকে ঘিরে মতামত প্রকাশ করেছেন এই ভাবে –
আমার চোখে সেই তোমার এই আমি কাব্যগ্রন্হ
আমার শ্রদ্ধেয় ও প্রিয় একজন কবি ওসমান গনি বাবলার এমন একটি বই যেখানে কবি সুন্দর  করে প্রেম – প্রণয়, বিরহ – বেদনা,  স্বপ্ব ও মনোজগতের  দোটানা অনুরাগের প্রতিচ্ছবিকে ফুটিয়ে তুলেছেন। কবির লেখা সেই তোমার এই আমি কবিতার প্রতিটি লাইনে আমি হারিয়ে গেছি বার বার স্বপ্নের রাজ্যে।
#কেউ কখনো জানবে না এ নিরব নিঃসঙ্গতার জ্বালা বোবা কান্না যত  হৃদয়ের যত হাহাকার#
আহা! কি যে কষ্টের অনুভূতি কবির এ লাইনগুলো পড়ে অজান্তে চোখ ভিজে যায়।
প্রিয়তমা –
বহুদিন – বহু বছর পর একদিন দেখা হবে আমাদের ব্যস্ততার ভিরে
দেখা হওয়ার প্রত্যাশায় কবির কবিতা কথা বলে নিরব ভাষায়।
দেখা হওয়ার প্রত্যাশায় সময় বয়ে চলে নিজ গতিতে।
আবার কখনো কবি অবুঝ পাখির মত দেখা হওয়ার অতি আগ্রহে বিচলিত বিরহ ও একাকিত্বের বিদগ্ধতায়….সেই তোমার এই আমি কাব্য গ্রন্হে কবি কখনো অভিমানে বলেছেন আমি চলে যাব একদিন মেঘের পাখায় জীবন বেঁধে ঠিকানা বিহীন…. ভালোবাসার প্রতি অভিমান কবির কলমকে বিরহে চালিয়ে নিয়েছে লাইনের পর লাইন। যা আমার হৃদয় কে ছুঁয়ে যায় বার বার।
কবি ওসমান গনি প্রিয়ার ভালোবাসার বিরহ বেদনা ফুটিয়ে তুলেছেন তার অনন্য সৃষ্টিশৈলীতে। একবার বইটি পড়লে আর থামা যায় না। প্রতিটি লাইনে হারিয়ে যেতে মন চায় বার বার। বইটির লেখার মান ও প্রচ্ছদ খুবই আকর্ষনীয়। আমার প্রত্যাশা বইটি পাঠককে কবিতা প্রেমি হতে অনবদ্য ভূমিকা পালন করবে।
Share Button

     এ জাতীয় আরো খবর