April 10, 2026, 10:34 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নতুন স্বপ্ন নিয়ে চট্টগ্রামে টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ

mostbet

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। টাইগারদের সামনে এবার টেস্ট সিরিজ। হতাশাজনক হারের পর ভালো কিছুর প্রত্যাশা। আগামী ৩১ জানুয়ারি প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে জন্য রবিবার বিকালে প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল।

এই টেস্টে দলের সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন আব্দুর রাজ্জাক। ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলায় অংশগ্রহণ করতে পারবেন না বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাই তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গত ১৫ জানুয়ারি শুরু হয় ত্রিদেশীয় সিরিজ। সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারায় টাইগাররা। তারপর জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয়বারের দেখায় ৯১ রানে জয় পায় মাশরাফি বিন মুর্তজার দল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বারের দেখায় দশ উইকেটে হারে বাংলাদেশ। সর্বশেষ সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৯ রানে হারে টাইগাররা।

Share Button

     এ জাতীয় আরো খবর