April 10, 2026, 12:58 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বেনজেমাকে দুয়ো না দিতে জিদানের আহ্বান

বেনজেমাকে দুয়ো না দিতে জিদানের আহ্বান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

চোট কাটিয়ে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ফেরার ম্যাচে দুয়ো শুনতে হয়েছিল করিম বেনজেমাকে। ভবিষ্যতে ফরাসি এই স্ট্রাইকারকে দুয়ো না দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। গত রোববার দেপোর্তিভোর বিপক্ষে ৭-১ গোলে জয়ের ম্যাচে ৬৪তম মিনিটে বোরহা মায়োরালের বদলি হিসেবে বেনজেমাকে নামান কোচ। মাঠে নামার সময় সান্তিয়াগো বের্নাবেউয়ের দর্শকরা হাততালি দিয়ে ফরাসি ফরোয়ার্ডকে অভ্যর্থনা জানায়।

তবে এরই মাঝে দুয়ো ও শিস দিতে শোনা যায়। চলতি মৌসুমে লিগে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে মাত্র দুই গোল করেছেন বেনজেমা। তার এই ছন্দহীনতা মূলত সমর্থকদের ক্ষোভের কারণ। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় লেগানেসের বিপক্ষে কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ খেলবে রিয়াল।

এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিদান বলেন, সে যখন ফিরল তখন তাকে দুয়ো দেওয়াটা ভালো দেখায় না। সে শুধু আমাদের সঙ্গে মাঠে নামাটাই উপভোগ করে। তাই তাকে ফিরে পাওয়াটা দারুণ।

কিন্তু ফেরার সময় তাকে দুয়ো শুনতে দেখাটা ভালো নয়। এটা তার সঙ্গে ঘটেছে এবং অন্যান্যের সঙ্গেও হতে পারে। “সমর্থকদের কাছে আমাদের যা প্রয়োজন সেটা হলো আমাদের পাশে তাদের থাকা। অবশ্যই তার অধিকার আছে; তারা অর্থ খরচ করেছে, তাই তাদের মতামত থাকবে। কিন্তু আমি চাই, ৯০ মিনিট সমর্থকরা আমাদের পাশে থাকুক।

Share Button

     এ জাতীয় আরো খবর