April 9, 2026, 11:20 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আমরা ডুবে যাচ্ছি: মার্সেলো

আমরা ডুবে যাচ্ছি: মার্সেলো

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লা লিগায় ভিয়ারিয়ালের কাছে হারের পর ভেঙে পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো। ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের মনে হচ্ছে, ডুবে যাচ্ছেন তারা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হারে রিয়াল। ম্যাচের শেষ দিকে স্বাগতিকদের হতাশায় ডুবানো একমাত্র গোলটি করেন পাবলো ফোরলানস। নিজেদের ইতিহাসে রিয়ালের মাঠে এটাই প্রথম জয় ভিয়ারিয়ালের।

১১ বছর ধরে রিয়ালে থাকা মার্সেলো ম্যাচ শেষে বলেন, “এখানে আমার অভিজ্ঞতার অন্যতম বাজে পরিস্থিতি এটা।”

“আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করছিৃগোল করার চেষ্টা করছি। কিন্তু সফলতা আসছে না।”

এই পরাজয়ে রিয়ালের লা লিগার শিরোপা ধরে রাখার আশা শেষই বলা যায়। ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জিনেদিন জিদানের দল। এই জায়গা থেকে আর এক ধাপ নিচে গেলেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা হারাবে তারা। ১৬ পয়েন্ট বেশি নিয়ে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে টেবিলের শীর্ষে।

দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান ১০; আর তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার সঙ্গে ব্যবধান ৮।

মার্সেলো বলেন, “আমরা হতাশ, ক্রুদ্ধ, মনে হচ্ছে আমরা ডুবে যাচ্ছি।”

Share Button

     এ জাতীয় আরো খবর