April 13, 2026, 8:06 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জিম্বাবুয়েও সহজ প্রতিপক্ষ নয়: মাশরাফি

জিম্বাবুয়েও সহজ প্রতিপক্ষ নয়: মাশরাফি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:

কাগজে কলমে না হলেও প্রতিপক্ষকে সম্মান করা, সমীহ করা ক্রিকেটীয় রীতির আওতাতেই পড়ে। এমনিতে সব দিক দিয়েই বাংলাদেশ আর জিম্বাবুয়ের শক্তির মধ্যে বিস্তর ফারাক আছে। তারপরও ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডের আগের দিন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছেন না। তিনি মাঠে নিজেদের সেরা পারফর্মেন্সটাই চান।

জিম্বাবুয়েকে সমীহ করার আরও একটি কারণ আছে। কদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে হিথ স্ট্রিকের দল। মাশরাফি বললেন, ‘জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে। শ্রীলঙ্কাও বেটার খেলছে। ভারতের একটি ওয়ানডে জিতেছে। সুতরাং তাদের ছোট করে দেখার সুযোগ নেই।’

এরপরই টাইগার ক্যাপ্টেন জোর দিলেন নিজেদের পারফর্মেন্সের জায়গাটিতে, ‘এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। আমরা জিততে চাই। তবে ধারাবাহিকভাবে টুর্নামেন্টে টিকে থাকাটা সহজ হবে না।’

ঘরের মাঠে এই সিরিজ নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে মাশরাফি বললেন, ‘চাপ আসলে কখনোই কম থাকে না। দেশের হয়ে খেলতে নামলে যার বিপক্ষেই খেলি না কেন, চাপ থাকবেই। তবে আমি মনে করি, চাপ থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ চাপ অনেক সময় খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটা বের করে নিয়ে আসে।’

Share Button

     এ জাতীয় আরো খবর