April 6, 2026, 2:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বাতিল জিম্বাবুয়ে-বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচ

বাতিল জিম্বাবুয়ে-বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

জিম্বাবুয়ে দলের বাংলাদেশে আসা পিছিয়েছে দুই দফায়। সেই দেরির কারণে খেলতে পারবে না তারা প্রস্তুতি ম্যাচটি। তাই বাতিল করা হয়েছে জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র এই প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার, বিকেএসপিতে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বিসিবি একাদশের স্কোয়াডও ঘোষণা করা হয়েছিল আগেই।

শুরুর সূচি অনুযায়ী জিম্বাবুয়ে দলের ঢাকা আসার কথা ছিল ১০ জানুয়ারি। কিন্তু আগে থেকে প্লেনের টিকেট বুকিং না দেওয়ায় বিপদে পড়ে যায় তারা। আসার সময় পিছিয়ে যায় একদিন। সুরাহা মেলেনি তাতেও। তাদের আসা পিছিয়ে গেছে তাই আরও একদিন।

একসঙ্গে টিকেটের ব্যবস্থা করতে না পারায় শেষ পর্যন্ত চার ভাগে আলাদা হয়ে ঢাকায় আসছে জিম্বাবুয়ে। প্রথম দলটির চলে আসার কথা শুক্রবার বিকেল ৫টায়। বাকিদেরও চলে আসার কথা শুক্রবার সন্ধ্যা ও রাত মিলিয়ে।

আগের দিন সন্ধ্যা-রাতে খেলোয়াড়রা ঢাকা নামবে বলে পরদিন ম্যাচ খেলার দিকে যাচ্ছে না জিম্বাবুয়ে। তার বদলে শনিবার বিকেলে তারা অনুশীলন করবে মিরপুরে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়েই।

Share Button

     এ জাতীয় আরো খবর