January 14, 2026, 1:04 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বায়ার্ন মিউনিখকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড।

ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে শনিবার রাতে ২-০ গোলে জিতে স্বাগতিকরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ডর্টমুন্ড। ৪৮তম মিনিটে সতীর্থের পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে পোস্ট ঘেঁষে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসের।

প্রথম গোলে অবদান রাখা জেডন স্যানচো ৬৯তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক দিয়ে ছুটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরুতে এক ম্যাচের প্রতিযোগিতাটি হয়। তবে গত মৌসুমে বুন্ডেসলিগা ও কাপে বায়ার্ন চ্যাম্পিয়ন হওয়ায় লিগ রানার্সআপ হিসেবে সুপার কাপে সুযোগ পায় ডর্টমুন্ড। এই নিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো ডর্টমুন্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর