April 17, 2026, 11:46 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ভারতের বিপক্ষে উইন্ডিজ দলে গেইল

ভারতের বিপক্ষে উইন্ডিজ দলে গেইল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন ক্রিস গেইল। অভিজ্ঞ এই ওপেনারকে রেখে তিন ম্যাচের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

গেইল বলেছিলেন বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন। বিশ্বকাপ চলার সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করে জানান, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন।

দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল এবং দুই অলরাউন্ডার রোস্টন চেইস ও কিমো পল।

আগামী ৮ অগাস্ট গায়ানায় হবে প্রথম ওয়ানডে।

ফিটনেস প্রমাণ করতে পারলে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন আন্দ্রে রাসেল। তবে এই অলরাউন্ডারকে ওয়ানডে সিরিজের দলে রাখেননি নির্বাচকরা। সবশেষ ৭ ম্যাচে মাত্র ৫৫ রান করা ড্যারেন ব্রাভো জায়গা হারিয়েছেন দলে। বাদ পড়েছেন ব্যাটসম্যান সুনিল আমব্রিস, অফ স্পিনার অ্যাশলি নার্স ও পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রোস্টন চেইস, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস, কেমার রোচ।

Share Button

     এ জাতীয় আরো খবর