March 8, 2026, 12:29 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ওজিল-কোলাশিনাচ গাড়ি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন

ওজিল-কোলাশিনাচ গাড়ি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন

pin up pinup

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লন্ডনে গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন আর্সেনালের দুই ফুটবলার মেসুত ওজিল ও সেয়াদ কোলাশিনাচ। তবে দুজনের কেউই আঘাত পাননি বলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার নর্থ লন্ডনে ছুরি হাতে হামলাকারীরা ওজিলের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানায়, জার্মানির সাবেক এই মিডফিল্ডার তার কালো রঙের মার্সিডিজ চালাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে এসে হেলমেট পরা ছিনতাইকারীরা গাড়ি আটকায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বসনিয়ার ডিফেন্ডার কোলাশিনাচকে গাড়ির বাইরে হামলাকারীদের সঙ্গে লড়তে দেখা যাচ্ছে। একটি ছবিতে এক তুর্কি রেস্তোরাঁর বাইরে ওজিলকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। পত্রিকাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ওই রেস্তোরাঁর ওয়েটার ও শেফ দ্রুত খেলোয়াড়দের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, “ছুরি হাতে নিয়ে হামলাকারীদের হামলার পর ওজিলকে আতঙ্কিত দেখাচ্ছিল।”

Share Button

     এ জাতীয় আরো খবর