March 31, 2026, 12:45 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দাপটের সঙ্গেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করলো বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় গোলাম রব্বানী ছোটনের দল। খেলা শুরুর ১১ মিনিটেই লিড নেয় স্বাগতিক শিবির। মনিকা চাকমার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। তিন মিনিট বাদেই ব্যবধান দ্বিগুন করেন আনুচিং মারমা।

একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে ৩২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন তহুরা। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল হজম করে ভিজিটররা। সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান জোড়া গোল আদায় করা আনুচিং।

বিরতির পর ৫৭ মিনিটে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন তহুরা। ৭২ মিনিটে মাতেন হ্যাটট্রিক উদযাপনে। নির্ধারিত সময় শেষে বড় জড় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অ-১৫ নারী টিম।

রোববার (১৭ ডিসেম্বর) চার দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পর্দা উঠে। উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশের সামনে ভুটান।

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর