April 6, 2026, 3:21 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

রিয়াল-পিএসজি শেষ ষোলোয় মুখোমুখি

রিয়াল-পিএসজি শেষ ষোলোয় মুখোমুখি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও দারুণ ছন্দে থাকা পিএসজি।

স্পেনের আরেক সফল ক্লাব বার্সেলোনাও কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে শক্ত প্রতিপক্ষ পেয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে খেলবে এরনেস্তো ভালভেরদের দল।

সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৫টি গোল করেছে। আর টানা দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়। এ পর্বে দলের করা মোট ১৭ গোলের ৯টি করেন সবকটি ম্যাচে গোল করার রেকর্ড গড়া ক্রিস্তিয়ানো রোনালদো।

‘ডি’ গ্রুপের সেরা হয়ে ওঠে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গ্রুপের ছয় ম্যাচে তাদের রক্ষণভাগের পারফরম্যান্স ছিল অসাধারণ; ৯ গোল দেওয়ার বিপরীতে সবচেয়ে কম মাত্র ১ গোল খায় তারা। অন্যদিকে, ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠে আসে আন্তোনিও কোন্তের দল চেলসি।

পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে। ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন বেসিকতাসের বিপক্ষে খেলবে জার্মান ক্লাবটি। আর গতবারের রানার্সআপ ইউভেন্তুসের প্রতিপক্ষ রিয়ালকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া টটেনহ্যাম হটস্পার।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সুইজারল্যান্ডের ক্লাব বাসেল।

ইপিএলের বাকি দুই দলের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ স্পেনের সেভিয়া ও লিভারপুলের প্রতিপক্ষ পর্তুগালের পোর্তো। এ ছাড়া ইতালির ক্লাব রোমা খেলবে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্কের বিপক্ষে।

শেষ ষোলোর প্রথম লেগ হবে ১৩-১৪ ও ২০-২১ ফেব্রুয়ারি। আর ফিরতি লেগ হবে ৬-৭ ও ১৩-১৪ মার্চ। গ্রুপ চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের মাঠে খেলার পর ফিরতি পর্বে নিজেদের মাঠে খেলবে।

টুর্নামেন্টের ফাইনাল হবে আগামি ২৬ মে, ইউক্রেনের রাজধানী কিয়েভে।

Share Button

     এ জাতীয় আরো খবর