April 8, 2026, 3:46 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মুলারের রেকর্ড স্পর্শ মেসির

মুলারের রেকর্ড স্পর্শ মেসির

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করে দারুণ এক রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কোনো এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করা জার্ড মুলারের কীর্তিতে ভাগ বসিয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

রোববার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে ২-০ ব্যবধানে জিতে বার্সেলোনা। লুইস সুয়ারেসের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করা গোলে প্রায় চার দশকের পুরনো রেকর্ডটি স্পর্শ করেন মেসি।

১৯৬৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে ৫৭২ ম্যাচে ৫২৫ গোলের রেকর্ডটি গড়েছিলেন ওই সময়ের পশ্চিম জার্মানির স্ট্রাইকার মুলার। ৬০৫ ম্যাচে সমান সংখ্যক গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

দারুণ ছন্দে থাকা মেসি এবারের লিগে সর্বোচ্চ ১৪ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তার গোল ১৮টি।

ক্রীড়া উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার তথ্যমতে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪৯ গোল করেছেন বার্সেলোনা তারকা।

বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি ৩৬২ গোল করে লা লিগার গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। তার পিছনে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

তবে চ্যাম্পিয়ন্স লিগের গোলদাতার তালিকায় ১১৪ গোল নিয়ে সবার উপরে আছেন রোনালদো। এখানে মেসির গোল দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি।

Share Button

     এ জাতীয় আরো খবর