April 13, 2026, 3:46 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

লিওনেল মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বটা ভালোই সারলো আর্জেন্টিনা। গতকাল বুধবার ভোরে প্রীতি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হোর্হে সাম্পাওলির দল। বুয়েনস আইরেসে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিলো আর্জেন্টিনার দখলে। মুহূর্মুহূ আক্রমণে হাইতির রক্ষণভাগ ভেঙে ফেললেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ১৭ মিনিট পর্যন্ত। স্পট কিকে দলকে এগিয়ে দেন অধিনায়ক মেসি। প্রথমার্ধের বাকিটা সময় হাইতি গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি আর্জেন্টিনা। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। লো সেলসোর হেড গোলরক্ষক ফেরানোর পর মেসি ফিরতি সুযোগ কাজে লাগালে ব্যবধান দ্বিগুণ হয়। দুই মিনিট পর হিগুয়াইনকে তুলে নিয়ে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আগুয়েরোকে নামান সাম্পাওলি। ৬৬তম মিনিটে ক্রিস্তিয়ান পাভোনের আড়াআড়ি বাড়ানো বল লক্ষ্যে পৌঁছে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। আর্জেন্টিনার হয়ে এটি তার ৬৪তম গোল। আগুয়েরোকে দিয়ে ৫৯তম মিনিটে গোল করিয়ে আর্জেন্টিনার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন মেসি। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাম্পাওলির দল।

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর