March 22, 2026, 11:18 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাবা গুলিতে নিহত, ধনঞ্জয়া ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না

বাবা গুলিতে নিহত, ধনঞ্জয়া ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দলের সঙ্গে শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল ধনঞ্জয়া ডি সিলভার। কিন্তু আগের দিন রাতে তাদের পরিবারে নেমে এলো বড় বিপর্যয়। আততায়ীর গুলিতে খুন হলেন বাবা। সফর থেকে তাই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।

ধনঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা ছিলেন দেহিওয়ালা-মাউন্ট ল্যাভিনিয়া সিটি কাউন্সিলের কাউন্সিলর। নির্বাচিত হয়েছিলেন গত ফেব্রুয়ারিতে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার কলম্বোর দক্ষিণে রাথমালানা এলাকায় গুলিতে নিহত হন রঞ্জন। খুনিকে এখনও চিহ্নিত করা যায়নি।

ধনঞ্জয়ার সতীর্থদের অনেকেই রাতে হাসপাতালে গিয়েছিলেন সমবেদনা জানাতে। শ্রীলঙ্কা দলের যাত্রা এখনও পেছায়নি।

দারুণ প্রতিভাবান ধনঞ্জয়া সম্প্রতি দলে জায়গা পাকা করেছেন। গত ডিসেম্বরে দিল্লিতে ভারতের বিপক্ষে ম্যাচ বাঁচানো অসাধারণ সেঞ্চুরির পর বাংলাদেশ সফরে চট্টগ্রামে খেলেছিলেন ১৭৩ রানের ইনিংস। ১৩ টেস্টের ক্যারিয়ারে চারটি সেঞ্চুরি করে জানান দিয়েছেন নিজের সামর্থ্যরে।

Share Button

     এ জাতীয় আরো খবর