March 30, 2026, 6:36 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

টেস্ট অধিনায়ক সাকিব

টেস্ট অধিনায়ক সাকিব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দেশের সবশেষ টেস্ট সিরিজে বিশ্রাম নেওয়া সাকিব আল হাসানকে টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে। তার সহকারী হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

“আমরা টেস্ট অধিনায়ক পরিবর্তন করছি। আগামি সিরিজ থেকে আমাদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। অন্য ফরম্যাটে যেভাবে ছিল সেভাবেই থাকবে।”

দক্ষিণ আফ্রিকায় হতাশার সফর শেষে টেস্ট দলের নেতৃত্বের পরিবর্তন অনুমিতই ছিল। প্রশ্নবিদ্ধ হয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্ব। ম্যাচ চলার সময়ে বোলারদের কঠোর সমালোচনা করে নিজেও সমালোচনায় পড়েন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

টেস্ট দলের সহ-অধিনায়ক ছিলেন ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ আগেও সহ-অধিনায়ক ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর