March 25, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারত অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করার পথে

ভারত অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করার পথে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করার পথে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির নেতৃত্বে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। দিল্লি টেস্ট ড্র কিংবা জিততে পারলেই টানা ৯ সিরিজ জিতবে ভারত। সেক্ষেত্রে বিরাট বাহিনী স্পর্শ করবে অস্ট্রেলিয়ার রেকর্ড।

২০০৫ থেকে ২০০৮ এরমধ্যে টানা ৯ টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের এই সফর শুরু হয়েছে ২০১৫ সালে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। এরপর থেকে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। বিরাটরা যে ছন্দে আছেন তাতে অস্ট্রেলিয়ার রেকর্ড ছোঁয়া এখন সময়ের অপেক্ষা।

শ্রীলঙ্কা সিরিজের পরই ভারত যাবে দক্ষিণ আফ্রিকায়। ভারতের জোরে বোলিং যেভাবে নির্ভরতা দিচ্ছে, তাতে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে। আর তা যদি সত্যি হয়,

তাহলে অস্ট্রেলিয়াকে টপকে টানা ১০ টেস্ট সিরিজ জয়ের অনন্য রেকর্ড গড়বে বিরাটের টিম ইন্ডিয়া। ভারতীয় দলের পুরো ফোকাস অবশ্য দিল্লি টেস্ট ঘিরে। ২ ডিসেম্বর কোটলায় শুরু সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর