March 25, 2026, 1:07 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সুখবর পেলেন থিসারা পেরেরা

সুখবর পেলেন থিসারা পেরেরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন থিসারা পেরেরা। দুটি ম্যাচে শেষ ওভারে জিতিয়েছেন দলকে। জাতীয় দলের ডাকে বিপিএল থেকে দেশে ফিরেছেন মাঝপথেই। ফিরে পেলেন দারুণ এক সুখবর। ভারতের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।

গত জুলাইয়েই শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল উপুল থারাঙ্গাকে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে থারাঙ্গা দলে থাকবেন কিনা, কিংবা পেরেরা কত দিনের মেয়াদে অধিনায়ক, সেসব নিশ্চিত নয় এখনও। পুরো দল ঘোষণা করা হলে পরিষ্কার হবে সব কিছু।

মূল ক্রিকেটারদের অনুপস্থিতিতে কিছু দিন আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন পেরেরা। ধারণা করা হচ্ছে, সেই সিরিজেই তরুণ দলের ওপর পেরেরার নেতৃত্বে ছাপ ও কর্তৃত্ব মনে ধরেছে লঙ্কান বোর্ডে কর্তাদের।

সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর দু:সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ওয়ানডে দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডেতে হোয়াইটওয়াশড হয়েছে ৫-০তে। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হেরেছে একই ব্যবধানে। তিনটি সিরিজেই নেতৃত্বে ছিলেন থারাঙ্গা।

ভীষণ অস্থিরতার ভেতরে থাকা লঙ্কান ক্রিকেটে এ বছর সপ্তম অধিনায়ক পেরেরা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১০ ডিসেম্বর থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর