March 25, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বেল-নাভাস-কোভাসিচ ফেরায় খুশি জিদান

বেল-নাভাস-কোভাসিচ ফেরায় খুশি জিদান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গ্যারেথ বেল, কেইলর নাভাস ও মাতেও কোভাসিচ চোট কাটিয়ে মাঠে ফেরায় ভীষণ খুশি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে কোপা দেল রের ম্যাচে ফুয়েনলাব্রাদার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। ম্যাচটির মধ্য দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরলেন দলটির তিন খেলোয়াড়।

কুঁচকির সমস্যা কাটিয়ে ওঠা বেলকে নামানো হয় ম্যাচের ৬২তম মিনিটে। শুরুর একাদশেই ছিলেন হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরা গোলরক্ষক নাভাস এবং ঊরুর চোট থেকে ফেরা কোভাসিচ।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোট কাটিয়ে তিন শিষ্যের মাঠে ফেরা নিয়ে জিদান বলেন, “বেল, কেইলর ও মাতেওর জন্য আমি খুবই খুশি। কারণ, বেশ কিছু দিন ধরে তারা মাঠের বাইরে। তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পরবর্তী ম্যাচগুলোর জন্য তারা প্রস্তুত হওয়ায় আমি  আনন্দিত।”

আগামী শনিবার রিয়াল লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মাঠে খেলতে যাবে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর