March 25, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এবারের বিপিএলে সংসার পেতে বসেছেন অপু

এবারের বিপিএলে সংসার পেতে বসেছেন অপু

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এবারের বিপিএলে যেন সংসার পেতে বসেছেন অপু। নাজমুল ইসলাম অপু। যার সঙ্গে তাঁর প্রেম, সেই স্পিন বোলিংয়েই ঘর পেতেছেন। তাঁর জন্য ঘর হলেও প্রতিপক্ষের জন্য যে তা পেতে রাখা ফাঁদ।

আর তাতে ফেঁসে যাচ্ছেন বাঘা বাঘা ব্যাটসম্যানরাও। শুরু থেকে দুর্দান্ত বোলিং করে আসা অপু তবু আলোতে আসতে পারছিলেন না ম্যাচ জেতানো স্পেল ছিল না বলে। আজ যেন সে আক্ষেপ ঘুচিয়ে দিলেন।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বীরত্বে রংপুর রাইডার্স আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলেও ম্যাচ সেরার পুরস্কার বাগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে বল করে থাকেন।

এবারে তো রংপুরের হয়ে মাশরাফির বোলিং পার্টনার হয়ে উঠেছেন। আজও শুরুতেই বোলিং আক্রমণে এসে ডট বল করেছেন ১২টি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। দুই ওপেনারকেই আউট করেছেন, সেই সঙ্গে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন সিলেট সিক্সারসের অধিনায়ক নাসির হোসেনকেও।

এরপরও ম্যাচে তাঁর অবদান ছিলই। ৩৭ বলে ৫৪ রান করে হুমকি হয়ে ওঠা বাবর আজমকেও রান আউট করেছেন। সিলেটের ৫ উইকেটের চারটিতেই তাঁর প্রত্যক্ষ অবদান ছিল। ম্যাচ সেরার পুরস্কার তো ২৬ বছর বয়সী এই বাঁ হাতি স্পিনারেরই প্রাপ্য ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর