March 25, 2026, 6:19 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সোহেল তানভীর সিলেট সিক্সার্সের অনুশীলন ক্যাম্পে

সোহেল তানভীর সিলেট সিক্সার্সের অনুশীলন ক্যাম্পে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেই শক্তিশালী ঢাকাকে হারিয়ে চমক দেখায় সিলেট সিক্সার্স। পরের দুই ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখে দলটি। তবে নাসির হোসেনের নেতৃত্বাধীন এই দল পরবর্তীতে আর জয়ের মুখ দেখেনি। তাই দলের শক্তি বৃদ্ধিতে এবার যোগ করা হলো পাকিস্তানি পেসার সোহেল তানভীরকে।

রবিবার সোহেল তানভীর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিলেট সিক্সার্সের অনুশীলনে যোগ দিয়েছেন। এর আগে দলটি মেন্টর হিসেবে আনা হয়েছিল পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসকে। ধারণা করা হচ্ছে, তিনিই সোহেলকে দলে ভিড়িয়েছেন।

এখন পর্যন্ত সিলেটে ৮ ম্যাচ খেলে তিন জয় ও পাঁচ হারে নিয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর